অর্ডার
ওয়েবসাইটে অর্ডার করার পর আমাদের কাস্টমার কেয়ার থেকে কল বা মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করা হয়। সঠিক নাম, মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা দিন — ভুল তথ্য দিলে ডেলিভারিতে দেরি হতে পারে।
দাম
সব দাম বাংলাদেশি টাকায় (৳) লেখা। অর্ডার করার সময় সাইটে যে দাম দেখায়, সেই দামই প্রযোজ্য।
ডেলিভারি চার্জ
- ঢাকা জেলার ভেতরে: ৳৮০
- ঢাকার বাইরে: ৳১৫০
- ৳২৫০০ বা তার বেশি অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি।
- যে অর্ডারে শুধু ডেলিভারি-ফ্রি পণ্য (যেমন আম) থাকে, সেখানে ডেলিভারি চার্জ লাগে না।
ডেলিভারির সময়
অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ঢাকার মধ্যে ২৪-৪৮ ঘণ্টায় এবং ঢাকার বাইরে ২-৪ কার্যদিবসে পণ্য পৌঁছে যায়। মৌসুমি পণ্যের (যেমন আম) সম্ভাব্য ডেলিভারির তারিখ পণ্যের পাতায় লেখা থাকে।
পেমেন্ট
ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে টাকা দেওয়া), বিকাশ অথবা নগদে পেমেন্ট করা যায়। বিকাশ বা নগদে পাঠালে চেকআউটে যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটি আর ট্রানজ্যাকশন আইডি দিন।
পণ্য ফেরত ও পরিবর্তন
আমরা পণ্যের মানের ব্যাপারে আপোষ করি না। তবুও পণ্য হাতে পাওয়ার পর যদি কোনো সমস্যা দেখতে পান, তবে ডেলিভারি ম্যান থাকাকালীন আমাদের জানালে আমরা পণ্য ফেরত নেব বা পরিবর্তন করে দেব।
যোগাযোগ
অর্ডার বা ডেলিভারি নিয়ে যেকোনো প্রশ্নে কল বা হোয়াটসঅ্যাপ করুন: ০১৩০৭-৮১১০২৫